চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাটি কাটা বন্ধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এনসিপি নেতা জাহেদুল করিমের অবস্থান কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি    |    ০১:৪৪ পিএম, ২০২৬-০৪-০২

মাটি কাটা বন্ধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এনসিপি নেতা জাহেদুল করিমের অবস্থান কর্মসূচি

মাটি কাটা বন্ধে তিনদিনের আলটিমেটাম শেষে আজ চট্রগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সমাজকর্মী, এনসিপি নেতা মো: জাহেদুল করিম  বাপ্পী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন সমাজকর্মী ও এনসিপি নেতা মো. জাহেদুল করিম বাপ্পী।

অবস্থান কর্মসূচি চলাকালে জাহেদুল করিম বাপ্পী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তব্য প্রদানকালে বাপ্পী অভিযোগ করেন যে, রাউজানে অবাধে মাটিকাটার ফলে এলাকার পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এবং বিভিন্ন প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এর ফলে একদিকে যেমন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নির্বিচারে আবাদি জমি ও পুকুর কাটার ফলে কৃষি উৎপাদনও চরম হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সচেতন মহলও এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আন্দোলনস্থলে তার হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিবাদী স্লোগান দেখা যায়, যেমন— “মাটি আমার মা, তাকে কাটতে দেব না”, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, মাটি কাটা রুখতে হবে”, এবং “সোনার মাটি কাটা বন্ধ হোক, কৃষকের মুখে হাসি ফুটুক”।

এছাড়া অন্যান্য প্ল্যাকার্ডে লেখা ছিল— “ফসলি জমির মাটি কাটা আইনের চোখে অপরাধ, দেশের জন্য সর্বনাশ”, “মাটিখেকোদের ধর, আইনি শাস্তি দে” এবং “উর্বর মাটি রক্ষা করুন, কৃষি উৎপাদন সচল রাখুন”। খবর বিজ্ঞপ্তি।। 

আন্দোলনকারীর দাবি, উর্বর ফসলি জমি রক্ষায় এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যেন অতি দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর