চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

পরিচয়ে সিডিএর দারোয়ান হলেও ৫০ লাখ টাকার জায়গা কিনে হারাধন

নিজস্ব প্রতিবেদক    |    ১০:১২ এএম, ২০২৬-০৪-০২

পরিচয়ে সিডিএর দারোয়ান হলেও ৫০ লাখ টাকার জায়গা কিনে হারাধন

দীর্ঘদিন ধরে দূর্নীতি ও অনিয়মের প্রতিষ্ঠান হিসাবে চট্টগ্রামে পরিচিত হয়ে আসছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমল থেকে প্রতিষ্ঠানটি দূর্ণীতির আখরায় পরিনত হয়েছে।উপরের কর্মকর্তা থেকে নিচের পদের দারোয়ান পর্যন্ত কোটি কোটি টাকার মালিক বনে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে চেয়ারম্যান ও সচিব পরিবর্তন হলেও অন্য কর্মকর্তারা রয়েছে বহাল তবিয়তে। তাই সিডিএর নীতিগতভাবে কোন পরিবর্তন আসেনি। সিডিএ’র একজন দারোয়ান যখন ৪০ লক্ষ টাকার জমি কিনেন। এই খবরে অনেকে হতবাক হয়ে যান।  

জানা যায়, দারোয়ান থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত এলডিএ হারাধনের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অথচ বেতন যেখানে সর্বসাকুল্যে ২০ হাজার টাকা। কয়েকজন বলেন, অভিযুক্ত কর্মচারী হারাধন  গত এক দশকে চট্টগ্রাম শহরের আশেপাশে এবং তার নিজ গ্রামে নামে-বেনামে প্রচুর সম্পদ গড়েছেন।

জানা যায়, নগরীর কাট্টলী এলাকায় ৩কড়া জায়গার রেজিষ্ট্রী নিয়ে নির্ধারিত মুল্যের আট লক্ষ টাকা না দিয়ে বা বাকী রেখেই জোরপূর্বক বিক্রেতা বিপ্লব থেকে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে জায়গা দখল নিতে যান হারাধন। জোরপূর্বক দখল করতে গেলে বিক্রেতা বাধা দেয়। এতে দুই পক্ষে শুরু হয় বাকবিতন্ডা।  বিক্রেতার স্ত্রী ও মেয়েদের গায়ে হাত তুলে হারাধন ও তার সাঙ্গ পাঙ্গরা। হারাধনের বিরুদ্ধে উঠে আসে নারী নির্যাতনের অভিযোগ। এক পর্যায়ে জায়গা বিক্রেতা উপায় না পেয়ে আকবরশাহ থানায় অভিযোগ করেন। ঘটনা এলাকায় জানাজানি হলে সবাই অবাক হয়, সিডিএর একজন দারোয়ানের অর্থ ও প্রভাব দেখে। অবৈধভাবে দখল করতে যে সব গুন্ডা পান্ডাদের সে ব্