শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:৩৫ পিএম, ২০২৬-০৩-৩০
মহান স্বাধীনতার মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা বইমেলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
ইতিহাস-ঐতিহ্য এবং বিপ্লবের তীর্থভূমি বীর চট্টগ্রামের জ্ঞান ও মননের আকাঙ্ক্ষা পূরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে আগামী ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৪টা থেকে চট্টগ্রামের জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী মহান স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম-২০২৬ শুরু হতে যাচ্ছে। যা ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।
আমরা আশা করছি এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি লেখক-পাঠক সমাগমে ভরপুর হয়ে উঠবে। ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রিয় সাংবাদিক বন্ধুরা, এবার মেলায় ৪০ হাজার বর্গফুটের সুবিশাল জিমনেসিয়াম মাঠ জুড়ে মোট ১২৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে ডাবল স্টল ৩৫টি এবং সিঙ্গেল স্টল ৯৪টি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থা গুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টলও বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছেন।
বইমেলায় জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের স্বাধীনতা সম্মাননা স্মারক পদক প্রদান করা হবে। ১৯ দিনব্যাপী বইমেলার অনুষ্ঠানমালায় রয়েছে- রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, আলোচনা, লোক উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বৈশাখী উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবী সমাবেশ, চাটগাঁ উৎসব, বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনায় দেশের প্রখ্যাত লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।
এছাড়াও মেলা মঞ্চে প্রতিদিন শিশু কিশোরদের চিত্রাংকন, রবীন্দ্র-নজরুল সঙ্গীত, চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশের গানের আয়োজন করা হবে। মেলাকে আকর্ষণীয় করার লক্ষ্যে চট্টগ্রামের লেখক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী ও বইপ্রেমীদের নিয়ে বিভিন্ন উপ-পরিষদ গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় প্রতিদিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে।
আমরা আশা করি এই মেলায় চট্টগ্রামের সর্বস্তরের লেখক-পাঠক ও সৃজনশীল নাগরিকদের অংশগ্রহণে সংস্কৃতি ও মননের উৎকর্ষের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সম্মিলন ঘটবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মেলাকে ঘিরে আমাদের এত আয়োজন সেই মেলায় যাতে লেখক-পাঠক দর্শনার্থীরা প্রাণ খুলে ঘুরে বেড়াতে পারে এবং বই ক্রয় করতে পারে সেজন্য মেলায় প্রচুর খোলা জায়গা রাখা হয়েছে।
মেলার সার্বিক নিরাপত্তার জন্য নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার জন্য গেইটে ও মেলায় পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও বেসরকারি পেশাদার একটি নিরাপত্তা সংস্থা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
প্রিয় সাংবাদিক বন্ধুরা, উল্লেখ্য যে, আমাদের ছেলেমেয়েরা অনেকেই আজকাল মোবাইলে ও মাদকে আসক্ত হয়ে পড়েছে। সময় অর্থ, স্বাস্থ্য সবই শেষ করছে এর পেছনে। এতে তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বই অন্যতম বন্ধু যা তাদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের করে সৃজনশীল মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে মা-বাবা, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। তাই বইমেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের ওপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে পড়েছে। এ মেলার প্রচার প্রসারের স্বার্থে সাংবাদিক সমাজের সহযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। আপনাদের মাধ্যমে পাঠক সমাজ, বইপ্রেমী, সুধীজন, সুহৃদ, তরুণ সমাজ, যুব সমাজসহ সব বয়সী সর্বস্তরের শ্রেণি পেশার মানুষকে সপরিবারে বন্ধু-বান্ধবসহ মেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি।
জিমনেসিয়ামে বইমেলা আয়োজনের জন্য স্থান বরাদ্দ দেয়ায় বাংলাদেশ সিজেকেএস এর সভাপতি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ বইমেলা আমার, আপনার সমগ্র চট্টগ্রামবাসীর। আমি বিশ্বাস করি সাংবাদিকদের ইতিবাচক প্রচারণা বইমেলার কলেবর যেমন বাড়বে, তেমনি লেখক, পাঠক-প্রকাশকদেরও উৎসাহিত করবে। সৃজনশীল, মননশীল, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে বড় ভূমিকা রাখবে। মেলায় প্রতিদিন আপনাদের সবান্ধব উপস্থিতি ও পদচারণায় মুখর হবে এই প্রত্যাশা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের বর্ণিল আনন্দময় জীবন কামনা করি। খবর বিজ্ঞপ্তি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited