শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২৬-০৩-২৯
গতকাল শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর আল মানার নেটওয়ার্কের একজন সুপরিচিত প্রতিবেদকও রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনী আল মানার-এর সংবাদদাতা আলী শোয়েবকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে এবং তার বিরুদ্ধে ‘সাংবাদিকতার ছদ্মবেশে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ভেতরে কাজ করার’ অভিযোগ এনেছে।
ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সূচনালগ্নে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে।
ইসরাইল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা এবং দক্ষিণে স্থল অভিযান চালিয়ে এর জবাব দিচ্ছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১,১৮৯ জন নিহত হয়েছে।
গতকাল শনিবার সকালে লেবাননের একটি সামরিক সূত্র এএফপিকে জানায়, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের আলী শোয়েব এবং ইরান-সমর্থিত এই আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল মায়াদিনের ফাতিমা ফতুনি, ফতুনির