শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৪:৫৮ পিএম, ২০২৬-০৩-০৮
"আজকের অধিকার,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।
রবিবার ( ৮ই মার্চ ) সকালে উপজেলা কনফারেন্স হলরুমে চন্দনাইশ পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া।
ইউআরসি কর্মকর্তা আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসি আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, চন্দনাইশ পৌরসভার সহকারি প্রকৌশলী রাজিব মজুমদার, সহকারি কর আদায়কারী কর্মকর্তা আযম খাঁনসহ সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক সমাজ গড়ে উঠার পিছনে নারীর ভূমিকা খুবই অপরিসীম। নারীর ভূমিকা ব্যতিত গড়ে তুলতে পারতো না সমাজ। নারীদের একটাই প্রত্যাশা পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যেনো তাদের প্রাপ্য সম্মান পায়। একটা দেশ উন্নয়নে নারী ও পুরুষ দুজনের অংশ গ্রহনেই সম্ভব।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited