চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

রমজান উপলক্ষে সুন্দরপুর প্রবাসী পরিষদের মানবিক উদ্যোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:৪৮ পিএম, ২০২৬-০৩-০৫

রমজান উপলক্ষে সুন্দরপুর প্রবাসী পরিষদের মানবিক উদ্যোগ

ফটিকছড়ি সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৩৫০ জনকে
ইফতার সামগ্রী ও ঈদ উপহার আজ বৃস্পতিবার বিকালে আজিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে  বিতরণ করা হয়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। 

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির  সাবেক সাধারণ সস্পাদক আব্দুল মোনাফ সিদ্দীকি সভাপতিত্বে ও ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সভাপতি ইউনুছ খান রুবেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল। এতে প্রধান বক্তা ছিলেন ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো: ইসমাইল

বিশেষ অতিথি ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ এনাম,মোহাম্মদ হানিফ, রাস আল খাইমা প্রাদেশিক কমিটির  সভাপতি মোঃ রুবেল ও সাধারণ সম্পাদক আবুধাবী সভাপতি মো এনাম
আল আইন শাখার রহিম ও ফরিদ

 এছাড়া উপস্থিত ছিলেন ফটিকছড়ি কলেজের প্রফেসর রহমত উল্লাহ, প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা মেম্বার রাজিয়া সুলতানা, সমাজসেবক মোঃ ইসমাইল, ফজল কাদের চৌধুরী, আবুধাবী শাখার উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, সমাজসেবক মোঃ শাহ আলম, মোঃ কাশেম ও মোঃ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। বক্তারা বলেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

রিটেলেড নিউজ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত


আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ