শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:১২ পিএম, ২০২৬-০৩-০১
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের আলীকদম উপজেলায় এডভোকেট এস.এম. মিজবাহ উদ্দীন ফাউন্ডেশন-এর উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আলীকদম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রতিনিধি, চ্যানেল আই-এর সাংবাদিক জনাব মুহাম্মদ ইসমাইল হাসান।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিটন, সাবেক ভাইস চেয়ারম্যান, আলীকদম উপজেলা; জনাব সন্তোষ কান্তি দাস, সদস্য, ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ; জনাব মোঃ আবুল বশর, আহ্বায়ক, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দল; জনাব মুহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়; জনাব মোঃ মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আলীকদম; জনাব এস এফ এম মোস্তাঈন বিল্লাহ, প্রধান সমন্বয়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি; জনাব মোঃ মোখলেছুর রহমান, টিম ম্যানেজার, দূরন্ত চৌমুহনী; জনাব সাকনাও স্রো, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কুরুকপাতা, আলীকদম; জনাব মোঃ আমিন, বিশিষ্ট ব্যবসায়ী, চৌমুহনী, আলীকদম; জনাব আব্দুল মালেক ও জনাব মোঃ আমির, সভাপতি, ইলেকট্রেশিয়ান সমিতি, আলীকদম; জনাব আবু জুয়েল নুরখান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আলীকদম; জনাব মোঃ আলী, যুগ্ম-আহ্বায়ক, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দল; এবং জনাব মোঃ ইসমাইল, সিনিয়র সদস্য, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
টুর্নামেন্ট বাস্তবায়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন প্রধান সমন্বয়ক এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্বের বক্তব্যে এস এম মিজবাহ উদ্দীন জানান, মাদকমুক্ত সমাজ বিনির্মানে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited