শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৮ পিএম, ২০২৬-০২-২৮
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর মোতালেব, মোজাম্মেল ও ইলিয়াস উপস্থিত ছিলেন।
অভিযানে মাছুয়াগোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় ৪টি চরঘেরা জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার ৫০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত