শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৪:৫৭ পিএম, ২০২৬-০২-২৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমিরাবাদ বটতলী শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় অংশ নিলেন নবনির্বাচিত সাংসদ শাহজাহান চৌধুরী (এমপি)।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। নিজ হাতে ময়লা পরিষ্কার কাজে অংশ নিয়ে তিনি জনসেবার রাজনীতির বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে। এ সময় স্টেশনের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্য ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজে অংশ নিতে দেখে সবাই অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের সিটি করপোরেশন, পৌরসভার শহর ও বাণিজ্যিক কেন্দ্র এব