চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২৬-০২-২২

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নেতৃবৃন্দ।

সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয়ে আলোচনা হয়।

এ সময় ওনাব-এর নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ পালন করছি আমরা।

তারা রেজিস্ট্রেশন নবায়ন ফিসহ আরও কিছু সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সব সমস্যা সমাধানের জন্য তারা কিছু দাবিও তুলে ধরেন। 

এ সব দাবির মধ্যে রয়েছে— বছর বছর রেজিস্ট্রেশন প্রথা বাতিল করা, নন রেজিস্টার্ড পোর্টাল বাতিল করা ও রেজিস্টার্ড অনলাইন পোর্টালসমূহের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া ইত্যাদি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন— ওনাব-এর আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও  অয়ন আহমেদ।

রিটেলেড নিউজ

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ঢাকা অফিস : : দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

স্টাফ রিপোর্টার : : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত