চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৪:৪১ পিএম, ২০২৬-০২-২২

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খালেদা বেগম (৫২) ওই এলাকার মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার খালেদা বেগম তার ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে গিয়েছিলেন। রোববার ভোরে সেহরি খাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে ঘরের সিঁড়ির চালের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশে খবর দেন।
নিহতের স্বজনরা জানান, খালেদা বেগমের দুই মেয়ের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়েটি অবিবাহিত। মায়ের মৃত্যুর খবর শুনে প্রবাসী ছেলে দেশের পথে রওনা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের প্রতিবেশী মো. খালেক বলেন, ‘লোকমুখে শুনেছি কয়েকজন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে নেওয়া তার কিছু ঋণ ছিল। তবে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

রিটেলেড নিউজ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান :  মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর