চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নিরাপত্তাকর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৪ পিএম, ২০২৬-০২-২২

নিরাপত্তাকর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড থানার আলোচিত নিরাপত্তাকর্মী ছালা উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মো.হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার মো.হারুনের ছেলে। র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, নিহত ছালা উদ্দিন বঙ্গোপসাগরে অবস্থানরত রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহম্মদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩১ জানুয়ারি ভুক্তভোগীর স্ত্রী জানতে পারেন, ড্রেজারে অবস্থানকালে তেল চুরিকে কেন্দ্র করে মো. রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে ছালা উদ্দিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে থাকা তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজলসহ অভিযুক্তরা দেশিয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ছালা উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে অভিযুক্তরা তাকে একটি নৌকায় করে গভীর সমুদ্রে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে পালিয়ে যায়।  ৩ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, কোয়ানিয়া খালে কাদায় অর্ধদাফন অবস্থায় একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ৭ জনকে এজাহারভুক্ত এবং ৮ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, নিরাপত্তাকর্মী ছালা উদ্দিন হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. হৃদয় নগরের পাহাড়তলী থানাধীন বিট্যাক বাজার এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর