চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০২:৩৪ পিএম, ২০২৬-০২-২২

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরওয়ার আলমগীর এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার ভুজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের নবনির্বাচিত এমপি সরওয়ার আলমগীর। তিনি বলেন, ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না। কেউ চাদাঁবাজি করলে তাকে আইনের হাতে তুলে দিন। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। ভুজপুর যুবদলের সভাপতি জাহেদুল আলম মেম্বারের সভাপতিত্বে ও জুলফিকার জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহমদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল ইসলাম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, নুরুল ইসলাম মেম্বার, আজম খান, বেলাল মেম্বার, মো. সাইফুদ্দিন, ডা. আবুল কালাম রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, আবু তৈয়ব মীর, শাহ আলম তালুকদার, নাছির উদ্দীন, মহিন উদ্দিন মেসি, তারেকুল ইসলাম, শাকিল চৌধুরী রনি প্রমুখ।

রিটেলেড নিউজ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত


আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত


পানিতে ডুবে আবার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে আবার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু