চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম 

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৬:৪৪ পিএম, ২০২৬-০২-১৯

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম 

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী সদ‍্য প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম ১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস‍্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ। 
 বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সংসদ সদস্য হিসেবে পথচলা শুরু করেছেন ২৯১, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সদ্য নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদ।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জনগণ তাদের সেবা করার যে পবিত্র দায়িত্ব আমাকে অর্পণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সততার সহিত সেই দায়িত্ব আমি পালন করবো, ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনকে সন্ত্রাস-দুর্নীতি মুক্ত উন্নত মডেল আসনে পরিণত করবো।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হাশেম রাজু, সাবেক ছাত্রনেতা আসিফুল আলম জুয়েল, মোঃ মাসুদ আহমেদ, এস এম ফরিদ, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মোঃ আসলাম, মোঃ শাহজাহান মন্টু, ছাত্রদল নেতা মোঃ খোকন উদ্দিন, মৎস্যজীবী দল নেতা কে এম হেমায়েত, ছাত্রনেতা মোঃ আবিদ, সিবগাতুল্লাহ আবু মাসুম প্রমুখ।

রিটেলেড নিউজ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটি