শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৪ পিএম, ২০২৬-০২-১৭
নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের এছাক সওদাগর পাড়া ইউনিটে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজান শুরুর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এবং এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপক আবু সালেহ জুয়েলের সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, রমজান মাসে নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় অসচ্ছল পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আবু সালেহ জুয়েল বলেন, শুধু নিজের এলাকাতেই নয়, অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল, ৩৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা শাকিব, রেজা, তারেক, সুমন প্রমুখ।
এমআই/টিসি
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited