শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২৬-০২-১৪
নির্বাচনী এলাকা থেকে দ্রুত সময়ের মধ্যে প্রচারণামূলক সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের তিনি এ নির্দেশনা দেন। সাঈদ আল নোমান বলেন, পরিবর্তনের সূচনা আমাদের থেকেই হোক। নির্বাচনী শালীনতা, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সকল ব্যানার অপসারণ করতে হবে। আমাদের দায়িত্বশীল রাজনীতির চর্চা এখন থেকেই শুরু হলো। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ও শালীন রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নেওয়া এই ঘোষণা দেশের রাজনীতিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
স্টাফ রিপোর্টার : : বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আবারও তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ওরফে ডেভিড ইমনের হাটহাজারী থানায় করা ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভঙ্...বিস্তারিত