শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৪৫ পিএম, ২০২৬-০২-১৪
সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও- পাঁচলাইশ ) আসনের ১১ দলীয় ঐক্য জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা.মো.আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্প্রীতির সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ডা.মো. আবু নাছের এর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। এ সময় দুই নেতা একে অপরকে ফুলের উষ্ণ অভ্যর্থনা জানান। দুই নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং বেশ কিছুক্ষণ একান্তে কুশল বিনিময় করেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলে ও এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।সাক্ষাৎক