চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ায় ভি.আই.পি হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন ও সমাপনী অনুষ্ঠান

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:৪১ পিএম, ২০২৬-০২-১৪

ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ায় ভি.আই.পি হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন ও সমাপনী অনুষ্ঠান

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া-তে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ভি.আই.পি হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন ও সমাপনী অনুষ্ঠান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে নাজেরা থেকে হিফজ শুরু করা শিক্ষার্থীদের প্রথম সবক প্রদান করা হয়। 
একইসঙ্গে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এক বৈঠকে পবিত্র কুরআনের ৩০ পারা পাঠ সম্পন্ন করার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও আধুনিক করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জামিয়ার পরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যতে আধুনিক ও উন্নতমানের ভি.আই.পি হিফজ শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক মানের কুরআন হাফেজ তৈরি করাই জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার লক্ষ্য।
এসময় হিফজ সম্পন্নকারী ১০০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত


আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩