শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৯ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রাম-৫ ও চট্টগ্রাম-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এর মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাথমিক ও বেসরকারি ফলে এ চিত্র দেখা যায়। চট্টগ্রাম-৫ আসনটির ১৪৩ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৭০টির ফলাফলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত খেলাফত মজলিসের মাওলানা নাছির উদ্দিন মুনীর রিকশা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৫১ ভোট। চট্টগ্রাম-৬ আসনে ঘোষিত ফলাফলে ৫৭ কেন্দ্রের ফলাফলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩৭৪ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মঞ্জু পেয়েছেন ১১ হাজার ৫৮৫ ভোট।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited