শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:১০ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্ধারিত সময় শেষে কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোট গণনা। কেন্দ্রের বাইরে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকেরা।
সরেজমিনে নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা, ফটিকছড়ি ধর্মপুর কিয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সুয়াবিল চুরখাঁহাট মাদ্রাসা, বক্তপুর দায়রা বাড়ি, ফটিকছড়ি সরকারি কলেজ, মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেদায়েত ইসলাম মুনাফখীল মাদ্রাসা, সুন্দরপুর উত্তর ছিলোনিয়া, ধর্মপুর চুন্নি মিয়া সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। কোথাও দীর্ঘ লাইন, কোথাও তুলনামূলক কম উপস্থিতি ছিল। নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রথমবার ভোট দেওয়া রাকিব বলেন, ‘জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।’ নাতির হাত ধরে ভোট দিতে আসা বৃদ্ধা আনোয়ারা বলেন, ‘কোনো ঝামেলা হয়নি। সহজেই ভোট দিয়েছি। যাকে ভোট দিয়েছি, তিনি জয়ী হবেন বলে আশা করি।’
নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। তার নাতি ও হেফাজত নেতা মোহাম্মদ রহমতুল্লাহ বাবুনগরী জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে ভোট দেননি এই ৯১ বছর বয়সী আলেম।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর নিজের প্রতিষ্ঠিত নূর আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশে ঈদের আমেজ বিরাজ করছে।’ তবে রাতে বিভিন্ন কেন্দ্রে দখলচেষ্টার অভিযোগও তোলেন তিনি।
দক্ষিণ পাইন্দং মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নূরুল আমিন। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছি।’ একই সঙ্গে রাতে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি।
এ ছাড়া সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী, গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম, ইসলামী আন্দোলনের মো. জুলফিকার আলী মান্নানসহ অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।
পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অভিযোগ ওঠে, প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদ ভোট শেষ হওয়ার আগেই কেন্দ্রের দরজা বন্ধ করে কয়েকজন এজেন্টের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদ মো. ইব্রাহিম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্রিম স্বাক্ষর নেওয়া কাগজগুলো সবার সামনে ছিঁড়ে ফেলা হয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
পাইন্দং উচ্চ বিদ্যালয় ও ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজনকে আটক এবং নাজিরহাট আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে তিনজনসহ মোট কয়েকজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ আসনে লড়ছেন বিএনপির সরোয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নূরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলনের জুলফিকার আলী মান্নান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল) ও জিন্নাত আরা (হরিণ)।
তবে নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। একইভাবে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম জামায়াত প্রার্থীকে সমর্থন জানান। ৭ ফেব্রুয়ারি বিএনপি, জনতা পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ঐক্যের ঘোষণাও আসে।
আইনশৃঙ্খলা রক্ষায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন র্যাব সদস্য, ৫ প্লাটুন বিজিবি, ১৫০ জন সেনাসদস্য, ৪০৩ জন পুলিশ ও বিপুলসংখ্যক আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন ছিল।
৭৭৩ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় দুই পৌরসভা ও ১৮ ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ১৯৭, নারী ২ লাখ ২৯ হাজার ২৬৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ১৪০টি কেন্দ্রে ৯০০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এখন গণনা চলছে। কে পড়বেন জয়ের মালা—সেই অপেক্ষায় ফটিকছড়ির ভোটার ও প্রার্থীরা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited