শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৪:১৪ পিএম, ২০২৬-০২-১২
পোলিং এজেন্টদের স্বাক্ষর অগ্রীম নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তার নাম ফরিদুল আলম। তিনি উত্তর সাতকানিয়ার আলী আহমেদ প্রাণহারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। খন্দকার মাহমুদুল হাসান জানান, একজন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে যেহেতু বিকল্প প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তাই ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৯১৫ এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৯৪৪ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৭টি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited