শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০১:১৩ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, নির্বাচনে যে-ই জয়ী হোক সবাইকে নিয়ে রাঙ্গুনিয়াবাসীর জন্য মিলেমিশে কাজ করবো। আমি শুধু দলের এমপি হতে চাই না, সকল মতের সকল মানুষের এমপি হতে চাই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহু বছর পর নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি। অনুভূতি অন্যরকম। সকাল থেকেই ভোটারের দীর্ঘ উপস্থিতি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে এবং তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, ভোটকেন্দ্রে কোনো সমস্যা হবে না এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited