শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০১ পিএম, ২০২৬-০২-০১
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি নৌকা সাঙ্গু নদীতে ডুবে গেছে। এতে অন্তত ১৪ জন নেতাকর্মী নৌকায় ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশ এলাকায় এ ঘটনা ঘটে। নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীকে উদ্ধার করা হয়। তবে সাঁতার না জানা তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন নুরুল মনির, আবদুর রহমান ও আবদুল মোমেন। তারা তিনজনই আমিলাইশ ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক জানান, সাঙ্গু নদী পাড়ি দিয়ে জেলে পাড়ায় চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন নেতাকর্মীরা। নদী পারাপারের সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়। নৌকায় প্রায় ১৩ থেকে ১৪ জন নেতাকর্মী ছিলেন। স্থানীয়দের দ্রুত সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited