চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুক ২০২৬ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার    |    ০৭:২০ পিএম, ২০২৬-০১-৩১

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুক ২০২৬ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুক ২০২৬ এর প্রকাশনা অনুষ্ঠান অদ্য ৩১/০১/২০২৬ তারিখ ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর সেমিনার কক্ষে পরিচালক (আইসিএইচ) ও নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট  জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গান্ইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর (ডা.) এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। অনুষ্ঠানে ইয়ার বুক এর সম্পাদক ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক প্রফেসর (ডা.) দিদারুল আলম এই ইয়ার বুকের তথ্য উপাত্ত সহ বিভিন্ন বিষয়ে সভাকে অবহিত করেন। তিনি ইয়ার বুক প্রকাশনার বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (আইসিএইচ) ডা. আবু সৈয়দ চৌধুরী। অনুষ্ঠানে শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক, কনসালটেন্ট ও চিকিৎসকবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই ইয়ারবুক প্রকাশনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিশু স্বাস্থ্য বিভাগের বিগত ৩ বছরের সার্বিক কার্যক্রম এর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই প্রকাশনা থেকে উচ্চতর প্রশিক্ষাপ্রার্থীরা তাদের গবেষণা ও প্রশিক্ষনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাবেন। সভাতে শিশু স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে এবং এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে যাতে এই প্রকাশনা অব্যাহত থাকে এজন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়। সভাতে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগ হলো এই হাসপাতালের সবচাইতে বড় বিভাগ। মাত্র ১০ শয্যা থেকে শুরু করে এখন শিশু স্বাস্থ্য বিভাগের শয্যা সংখ্যা প্রায় ৪০০। শিশু স্বাস্থ্য বিভাগের অধীনে শিশু আইসিইউ, নিওনেটাল আইসিইউ, শিশু নিওরোলজি, শিশু কার্ডিওলজি সহ সকল বিশেষায়িত চিকিৎসা সেবা এখানে বিদ্যমান। এছাড়া এই বিভাগের অধিনে এমডি (শিশু স্বাস্থ্য) ও ডিসিএইচ কোর্স চলমান আছে। এই উপলক্ষে অনুষ্ঠান শেষে একটি বিশেষ কেক কাটার আয়োজন করা হয়।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর