চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে সিপিবি প্রার্থী মছিউদদৌলা'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০২:৫৭ পিএম, ২০২৬-০১-২৮

সীতাকুণ্ডে সিপিবি প্রার্থী মছিউদদৌলা'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মছিউদদৌলা মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপু‌রে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সভায় উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মছিউদদৌলা। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। মতবিনিময় সভায় মো. মছিউদদৌলা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বড় রাজনৈতিক দলগুলোর দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার রাজনীতির কারণে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা—অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বৈষম্যহীন সমাজ আজও বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, জাতীয় সম্পদ বিদেশি স্বার্থের কাছে তুলে দেওয়া হচ্ছে, ফলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থানের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আংশিক পাহাড়তলী) আসনে সিপিবির প্রার্থী হিসেবে তিনি বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। নির্বাচিত হলে বন্ধ কলকারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি, সমুদ্রভাঙন প্রতিরোধ, খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন, জাতীয় সম্পদ রক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কাস্তে’ প্রতীকে ভোট দিয়ে শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের পক্ষে একটি শক্তিশালী ও গণমুখী সংসদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সিপিবির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর