শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:৫৫ পিএম, ২০২৬-০১-২৮
বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত লামা সরকারি মাতামুহুরী কলেজে দ্রুত অনার্স ও মাস্টার্স কোর্স চালু এবং শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেছেন মানবাধিকারকর্মী ও গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)। সম্প্রতি এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি লিখিত আবেদন দাখিল করা হয়। আবেদনে পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কর্মমুখী ও বাস্তবধর্মী শিক্ষার একটি পাইলট প্রকল্প চালুর প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, “আমরা দ্রুত সংশ্লিষ্ট ফাইল প্রস্তুতের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেবো। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।” আবেদনে উল্লেখ করা হয়, লামা সরকারি মাতামুহুরী কলেজের ওপর লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও আশপাশের দুর্গম এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ভরশীল। তবে অনার্স ও মাস্টার্স পর্যায়ের কোর্স না থাকায় অনেক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং আর্থিক সংকটে পড়াশোনা মাঝপথে বন্ধ করতে বাধ্য হচ্ছে। প্রস্তাবিত অনার্স ও মাস্টার্স বিষয়গুলোর মধ্যে রয়েছে— হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি, পরিবেশ ও অর্থনীতি, ম্যানেজমেন্ট, মার্কেটিং, কৃষি ও আধুনিক প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স ও আইসিটি, উদ্ভিদবিজ্ঞান, জীববিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং হোম ইকোনমিক্স বিভাগের অধীনে স্বাস্থ্য, পুষ্টি, টেক্সটাইল, হোম ম্যানেজমেন্ট ও শিশু উন্নয়ন। এছাড়া ব্যতিক্রমধর্মী পাইলট প্রকল্প হিসেবে সপ্তাহে ৩–৪ দিন একাডেমিক ক্লাসের পাশাপাশি বাকি দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরি, প্রশিক্ষণভিত্তিক কাজ, আত্মকর্মসংস্থান ও আয়মূলক কার্যক্রমের সুযোগ তৈরির প্রস্তাব করা হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের খরচ আংশিকভাবে নির্বাহ করে আত্মনির্ভরশীল হতে পারবে বলে আশা করা হচ্ছে। উদ্যোক্তা মো. মহিউদ্দিন (বন্ধু) বলেন, “ফ্রি শিক্ষা, ফ্রি চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও কাপড় নিশ্চিত করার পাশাপাশি সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করে বেকারত্ব দূর করাই আমার লক্ষ্য। পার্বত্য বান্দরবানের সার্বিক উন্নয়নে আমি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি আপনারাও আমার সঙ্গে এগিয়ে আসুন।”তিনি আরও জানান, পাইলট প্রকল্পটি সফল হলে দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলেও এটি কার্যকর মডেল হিসেবে বাস্তবায়ন করা যেতে পারে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited