শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০২:৫১ পিএম, ২০২৬-০১-২৮
রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর গোপন ঘাঁটি ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের কলাপাড়া–নাইল্লাছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সদস্যরা পাহাড়ের গভীরে সরে যায়। সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে— ৪টি সুরক্ষিত রাইফেল ট্রেঞ্চ, ৩টি পাহাড়ি নজরদারি চৌকি এবং ৩টি গোপন বিশ্রামকেন্দ্র ধ্বংস করা হয়েছে। সূত্র জানায়, এসব স্থাপনা ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সন্ত্রাসী তৎপরতা, নজরদারি ও নাশকতার প্রস্তুতি চলছিল। অভিযান শেষে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ি এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited