শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:২০ পিএম, ২০২৬-০১-২৮
মিঠুন দাশ, মীরসরাই :
চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম খাদিজা মাশমুম। তিনি ওই এলাকার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হন। মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited