চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তারেক রহমানের পরিকল্পনা দেশের অর্থনীতি বদলে দেবে : আসলাম চৌধুরী

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৬:৫৭ পিএম, ২০২৬-০১-২১

তারেক রহমানের পরিকল্পনা দেশের অর্থনীতি বদলে দেবে : আসলাম চৌধুরী

তারেক রহমান বর্তমান সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিচক্ষণ নেতা। তার গতিশীল নেতৃত্বে বিএনপি তার গণতান্ত্রিক অভিযাত্রার লক্ষ্যে এগিয়ে চলেছে। সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন তারেক রহমান দেখেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে আরেকটি রোল মডেল। ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলা তারেক রহমানের সময়োপযোগী কর্মসূচি দেশের বিদ্যমান অর্থনীতি বদলে দেবে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সফল করে তোলার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি চট্টগ্রাম তথা দেশের মানুষের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে করণীয় এবং ভবিষ্যতের গতিপথ কী হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সীতাকুণ্ডের মানুষের সৌভাগ্য যে, এর আগে বেগম জিয়া এবং তারেক রহমান দুজনেই আলাদা সময়ে আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো হঠকারী কিংবা উসকানিমূলক কিছু করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় এরকম কিছুও করা যাবে না। সবাইকে সচেতনতার সঙ্গে কর্মসূচি চালিয়ে যেতে হবে। এসময় সীতাকুণ্ড উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর