শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৮ পিএম, ২০২৬-০১-২১
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ১০-দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাসের। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তবে অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি ডা. আবু নাসের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। তিনি বলেন, ডা. আবু নাসের অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। ঢাকায় অবস্থান করায় গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারও করতে পারেননি। এসময় নগর জামায়াতের আমীর নজরুল ইলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলনে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনটি ১০-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল এনসিপির জন্য ছেড়ে দেওয়ার কথা থাকলেও জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ তৈরি হয়। এ নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নগরের বহদ্দারহাট এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যানারে আয়োজকের নাম ছিল ‘১০-দলীয় নির্বাচনী ঐক্যজোট, চট্টগ্রাম অঞ্চল’। সেখানে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলে জামায়াত-সমর্থিত প্রার্থীর ভূমিকার প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। এনায়েত উল্লাহ ওই আসন থেকে ইতিমধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited