শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৪৫ পিএম, ২০২৬-০১-১৯
আলীকদমে মাদক ও মানবপাচার দমনে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এবং জনস্বার্থে পরিচালিত এ অভিযানে মাদকসহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
আলীকদম সেনা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। আলীকদম জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানটি চালানো হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও মানবপাচারবিরোধী কার্যক্রম জোরদার করা হয়। এ সময় হাবিবুল্লাহ নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে মানবপাচার সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফুল হককে গ্রেফতার করা হয় এবং তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সকাল সাড়ে ১০টায় কানামেম্বার ঘাট চেকপোস্ট থেকে রিয়াদ নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, জাফর নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলেও তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আলীকদম থানায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও মানবপাচারমুক্ত আলীকদম গড়ে তুলতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited