শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:০৮ পিএম, ২০২৬-১০-২২
বরুন দে বাপ্পী
শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনন্দ-উৎসবের অবসান ঘটেছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মহাদশমীতে ফেনীর দশমী ঘাটে আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান হাজারো ভক্ত। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে ওঠে বিসর্জনস্থল। প্রিয় দেবীকে বিদায় জানাতে ঘাটে সমবেত হন বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ফেনীর দশমী ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এ সময় ভক্তদের মধ্যে ছিল একদিকে উৎসবের সমাপ্তির আবেগ, অন্যদিকে আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশা।
এবারের শারদীয় দুর্গাপূজা ফেনী জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা পূজার বিভিন্ন আয়োজনে অংশ নেন। তাঁদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় পূজার দিনগুলোতে ভক্তরা নির্বিঘ্নে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
জেলা জুড়ে প্রায় ১৫৩টি পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হয়। পাঁচ দিন ধরে মণ্ডপে মণ্ডপে চলে পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তদের মিলনমেলা। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ উৎসবের আনন্দে শামিল হন।
দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। তবে বিসর্জনের আবেগঘন মুহূর্তে ভক্তদের কণ্ঠে ছিল একই প্রত্যাশা—সব অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আগামী বছর আবারও আনন্দের সঙ্গে দেবী দুর্গার আগমন।
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনার পà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে à...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে মোহাম্মদ সাইমন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়কের টপ এলাকায় কলাবোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় শাহাবউদ্দীন (৩৬) ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited