শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:৩৪ পিএম, ২০২৬-১০-১৮
এস.এফ.এফ.মোস্তাঈন বিল্লাহ:
বান্দরবানের আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে মো. মহিউদ্দিন চেয়ারম্যান, মো. ইউনুছ ভাইস চেয়ারম্যান এবং মুহাম্মদ সেলিম উদ্দিন সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির পরিচালক পদে মংচচিং মার্মা তালাচাবি প্রতীকে ৯৫ ভোট পেয়ে, সনাতন দে ‘আম’ প্রতীকে ১১২ ভোট পেয়ে এবং সালাহ্ উদ্দিন ফুটবল প্রতীকে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বদিউর রহমান রুস্তম গোলাপফুল প্রতীকে ৯১ ভোট এবং সবুজ বড়ুয়া প্রজাপতি প্রতীকে ৭৮ ভোট পেয়েছেন।
সমবায়ভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা, সদস্যদের সঞ্চয় ও ঋণসুবিধা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে এ প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে সদস্যদের প্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমিতির আর্থিক ব্যবস্থাপনা আরও গতিশীল করা। উল্লেখ্য, আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১ মার্চ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর সভাপতি পঙ্কজ ইন্দু চৌধুরী স্বাক্ষরিত ফলাফল বিবরণীটি অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা সমবায় কর্মকর্তা, আলীকদম উপজেলা সমবায় কর্মকর্তা এবং কাল্ব লিমিটেডের বান্দরবান জেলা ব্যবস্থাপকের কাছে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানে উন্নয়ন-আবাসন ও অপরিকল্পিত রিসোর্ট নির্মাণের নামে অবাধে কাটা হচ্ছে পাহাড়।এতে পরিবেà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited