চট্টগ্রাম   শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ডুয়েল গেজে নতুন গতি পাবে দক্ষিণ চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪০ পিএম, ২০২৬-০৮-২৪

ডুয়েল গেজে নতুন গতি পাবে দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল করতে চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 
৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর হলে একই লাইনে মিটারগেজ ও ব্রডগেজ ট্রেন চলাচল করতে পারবে।
এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে শিল্প, বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ শুধু রেল যোগাযোগের সক্ষমতা বাড়াবে না, দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।
চট্টগ্রাম বন্দরের পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত পরিবহনের সুযোগ তৈরি হওয়ায় শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি সড়কপথের ওপরও চাপ কমবে।
তবে স্থানীয় বাসিন্দারা প্রকল্প বাস্তবায়নের সময় ভূমি অধিগ্রহণ, জলাবদ্ধতা, শব্দদূষণ ও স্থানীয় মানুষের যাতায়াতের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ডুয়েল গেজে রূপান্তরের পাশাপাশি প্রকল্পের আওতায় বিদ্যমান সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, স্টেশন, প্ল্যাটফর্ম, লুপ লাইন, লেভেল ক্রসিং, সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামোও উন্নত করা হবে।
পরিবেশ বিশেষজ্ঞ মো. গিয়াস উদ্দিন বলেন, নির্মাণকাজের সময় পরিবেশগত প্রভাব কমাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে। ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে শব্দের গ্রহণযোগ্য মাত্রা বজায় রাখা হবে। প্রয়োজন ছাড়া উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতি ব্যবহার করা হবে না। কোনো গাছ কাটার প্রয়োজন হলে প্রতিটির বিপরীতে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
পরিবেশ সচেতন ব্যক্তিরা বৃক্ষনিধন, বায়ু ও শব্দদূষণ এবং জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব কমাতে কার্যকর পরিবেশ ব্যবস্থাপনা ও নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন।
ভূমি অধিগ্রহণের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া হবে। জমি, স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান, গাছপালা ও ফসলের ক্ষতিও বিবেচনায় নেওয়া হবে। প্রকল্প এলাকায় স্থানীয়দের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি (জিআরসি) গঠন করা হবে। এতে বাংলাদেশ রেলওয়ে, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা থাকবেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ডুয়েল গেজে রূপান্তরের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ ও গতিশীল হবে। ডুয়েল গেজ চালু হলে দক্ষিণ চট্টগ্রামে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে। চট্টগ্রাম বন্দরনির্ভর শিল্প ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং কমবে পরিবহন ব্যয়। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমিয়ে পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা সম্ভব হবে।
প্রকল্প পরিচালক মো. আসাদুল হক বলেন, চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তর হলে দেশের রেল যোগাযোগের সক্ষমতা বাড়বে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও কার্যকর হবে।
তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের শিল্প, কৃষি, পর্যটন ও বাণিজ্যে এ প্রকল্প নতুন সম্ভাবনার দ্বার খুলবে। তবে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের মতামত ও উদ্বেগ বিবেচনায় নিয়ে চূড়ান্ত ইআইএ প্রতিবেদন তৈরি করা হবে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ের ১০ তরুণের হাতে কম্পিউটার দক্ষতার সনদ

দুর্গম পাহাড়ের ১০ তরুণের হাতে কম্পিউটার দক্ষতার সনদ

স্টাফ রিপোর্টার : : তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাà...বিস্তারিত


পটিয়ায় গোয়ালঘরে দুর্ধর্ষ চুরি, এক রাতেই কৃষকের ৩ গরু লুট

পটিয়ায় গোয়ালঘরে দুর্ধর্ষ চুরি, এক রাতেই কৃষকের ৩ গরু লুট

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই এক কৃষকের ৩টি গরু লুট করে নিযà¦...বিস্তারিত


বোয়ালখালীতে ইয়াবা ব্যবসায়ী সোলায়মানের ১ বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে ইয়াবা ব্যবসায়ী সোলায়মানের ১ বছরের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক বà...বিস্তারিত


একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার অনুমোদন

একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার অনুমোদন

আমাদের ডেস্ক : : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রà¦...বিস্তারিত


কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


পটিয়ার প্রধান সড়কে হকার উচ্ছেদ অভিযান, স্বস্তিতে পথচারীরা

পটিয়ার প্রধান সড়কে হকার উচ্ছেদ অভিযান, স্বস্তিতে পথচারীরা

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রধান সড়কে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত হকার উচ্ছেদ অভিযান। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর