শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৬:৩৯ পিএম, ২০২০-১০-০৫
খাগড়াাছড়ি থেকে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ১৩দিন পর ঢাকা নবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে খাগড়াছড়ি থানা পুলিশ। এসময় অপহরণকারী ইয়াছিন মোল্লাকেও গ্রেফতার করা হয়।
শনিবার (৩অক্টোবর) মোবাইল কলের সূত্র ধরে সকাল ৯টায় নবাবগঞ্জ পুলিশের সহযোগিতায় খাগড়াাছড়ি থানার পুলিশ তাকে উদ্ধার ও অপহরণকারী ইয়াছিন মোল্লাকে(২৬) আটক করতে সক্ষম হয়েছে। অপহরণকারী ইয়াসিন মোল্লা ইতিপূর্বেও মাদক (ইয়াবা) মামলায় সাজা ভোগ করে। মাদক মামলা নং-৩, ০৫-১০-২০১৭ইং।
ইয়াছিন মোল্লা কিশোরগঞ্জের শিমুল তলার মাঈন উদ্দিন মোল্লার ছেলে। বিবাহিত ও দুই সন্তানের জনক ইয়াছিন মোল্লা দীর্ঘদিন খাগড়াাছড়ি জেলা শহরের নয়নপুর এলাকায় বসবাস করতো।
স্থানীয় সূত্র জানায়, অপহৃত স্কুল ছাত্রীর পিতার আম বাগান ছিল। আর ফল ব্যবসার সূত্র ধরে ওই স্কুল ছাত্রীর পিতার সাথে ইয়াছিন মোল্লার সম্পর্ক। সে কারণে ছাত্রীর বাবার বাসায় আসা-যাওয়ার এক পর্যায়ে তার মেয়ের সাথে ইয়াছিন মোল্লার প্রেমের সর্ম্পক গড়ে উঠে।
খাগড়াাছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, ২০সেপ্টেম্বর বিকাল ৩টায় খাগড়াাছড়ি সদর উপজেলার ৮ম শ্রেণিতে পড়–য়া মেয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ঐ ছাত্রীর মা ইয়াছিন মোল্লা নামে জনৈক ব্যক্তিকে তার মেয়েকে অপহরণ করেছে মর্মে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং-১৩ তারিখ ২১-০৯-২০২০ইং দায়ের করেন।
প্রযুক্তির মাধ্যমে শনিবার সকাল ৯টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও ইয়াছিন মোল্লাকে আটক করে রবিবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : কে. এম. আলী হাসান চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited