শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০২:২৬ পিএম, ২০২২-০৯-১৭
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার। এই বাজারে জুমে চাষ করা ফলমূল আর বন জঙ্গল থেকে আহরণ করা টাটকা সবজি বিক্রি হয়। পাশেই পাহাড়ের জুম খেতে জন্মানো হরেক রকমের পণ্য নিয়ে আসেন বিক্রির জন্য। এসব পণ্য কেনার জন্য সাপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা সিন্দুকছড়ি এসে ভিড় জমান।
এই বাজারের বিক্রেতাদের বেশির ভাগই নারী। বেশির ভাগ নারী কাঁচা তরকারি বিক্রি করেন। দরিদ্র পরিবারের পাহাড়ি নারীরা দুর্গম উঁচু-নিচু পাহাড় পাড়ি দিয়ে বন জঙ্গল থেকে বিভিন্ন সবজি আহরণ করে এ বাজারে নিয়ে আসেন। অনেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সবজি, ফলমূল কিনে এখানে এনে বিক্রি করছেন। এসব ভেজালমুক্ত পণ্য কিনতে ক্রেতারা এ বাজারে ভিড় জমান। এসব বিক্রির আয় দিয়েই তাঁদের সংসার চলে।
এখানে বিক্রি হওয়ায় সবজির মধ্যে রয়েছে বাঁশকুড়ল, তারাগাছ, কচুশাক, কচুরলতি, কাঁচা-পাকা পেঁপে, থানকুনি পাতা থেকে শুরু করে কলার মোচা ইত্যাদি। এগুলোর অধিকাংশই বন থেকে সংগ্রহ করা।
সিন্দুকড়ি বাজারে সবজি কিনতে আসা কংজুরি মারমা বলেন, ‘এখানে নারীরা সবজি বিক্রি করেন। আমরা সহজে টাটকা সবজি কিনতে পারি। এখান থেকে প্রতিদিন প্রয়োজনমতো ভেজালমুক্ত শাক-সবজি কিনে নিয়ে যাই।’ সবজি সংগ্রহের জন্য দুর্গম পাহাড়ের পিচ্ছিল পথ পাড়ি দেওয়া খুবই কষ্টের হলেও সংসার চালাতে নারীদের এ কাজটি করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।
সবজি বিক্রেতা আনুবা মারমা বলেন, ‘সারা দিন বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে এনে এ বাজারে বিক্রি করি। সবজি বিক্রি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। এ টাকা দিয়েই চলে পরিবার।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited