শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২২-০৪-২৯
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। তবে এখনো কোন ইউনিটেরই সম্মেলন স্থান চূড়ান্ত করা হয়নি।
আগামী ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে।
শুক্রবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পৃথক তিন ওই চিঠিতে বলা হয়— ‘প্রিয় সহযোদ্ধাবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে চট্টগ্রাম মহানগর শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এর আগে চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলা যুবলীগের নতুন কমিটির জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় যুবলীগ। গত ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। আগ্রহীদের ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর শাখায় জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। এরপর চট্টগ্রামে যুবলীগের ৩ সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৬টি পদ পেতে সিভি জমা দেন ১৮১ জন। নগর সভাপতি পদে ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৭৩ জন, উত্তর জেলা সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন এবং দক্ষিণ জেলার সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : কে. এম. আলী হাসান চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited