শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:৫৭ পিএম, ২০২২-০৪-২৩
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আসকার বিন তারেক নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি বি.এ.এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচা পারভেজ বলেন, চেরাগী পাহাড় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় তারেক। পরে ওই এলাকায় সে ছুরিকাঘাতে আহত হলে তার বন্ধুরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসেছি। কে বা কারা তারেককে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানিনা।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited