চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:৩০ পিএম, ২০২২-০৪-০৫

রাঙ্গামাটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

 রমজানে সবকিছু স্বাভাবিক হলেও অস্থির থাকে নিত্যপন্যের বাজার। প্রতি বছর পবিত্র রমজানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। 

তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের অসাধু ব্যবসায়িদের সাথে যোগসাজস রেখে পার্বত্য রাঙামাটিতেও যাতে করে অসাধু ব্যবসায়িরা নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বাড়াতে নাপারে সে লক্ষ্যে নিজেই স্থানীয় হাট-বাজারগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান।

মঙ্গলবার (০৫এপ্রিল) সকালে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, কলেজ গেট এলাকার দোকানগুলোতে  নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাচা বাজারসহ মাংসের দোকান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া,  জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস, রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা কবির হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির বাজারগুলোতে শপিংমল, মুদির দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বনরূপা এলাকার দু’টি মুদি দোকানীকে দ্রব্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে অভিযানের সময় জেলা প্রশাসক বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করছি। ব্যবসায়িদের কে বাজারের দ্রব্যমূল্য তালিকা তৈরি করাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে অধিক মূল্যে বিক্রি না করে তার নির্দেশনা দিচ্ছি। প্রতিদিন রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং কোনো অসাধু ব্যবসায়ী পন্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখার প্রমান পেলে তাদের বিরুদ্ধে রাঙামাটির জেলা প্রশাসন কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে জেলা প্রশাসক মিজানুর রহমান।

এদিকে বাজারগুলোতে জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালিত হওয়ায় উৎকন্ঠিত ক্রেতা সাধারনের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে এধরনের অভিযান চলমান রাখার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।  


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত


  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত


রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির ​কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত


 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর