শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৫ পিএম, ২০২২-০৩-০২
ভোটাধিকার রক্ষার অঙ্গীকার ফাঁকা বুলি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন,‘এ অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না।এটা অবশ্য অর্থবহ এবং অর্থবহ করতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ ও একে অন্তরে লালন করতে হবে।’
‘মুজিববর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে এবারের জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে।দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যাতে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সবকিছুই তারা করবেন বলে জানান সিইসি।
তিনি বলেন,‘পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
এর আগে দিবসটি উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সকাল সোয়া ৮টায় সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা পায়রা অবমুক্ত করেন। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এক ঘণ্টা পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান,মো.আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো.হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসির কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন ।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited