শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২২-০১-২৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। যেখানে প্রত্যাশিত ভাবেই ফিরলেন সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত দু’টি ফরম্যাটেই অধিনায়ক হিসেবে ফিরেছেন । এছাড়া প্রথমবারের মতো ডাক পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা স্পিনার রবি বিষ্ণুই। দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন তিনি।
তবে এই সিরিজগুলোয় বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে।
এর আগে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি রোহিত। সাত সপ্তাহ রিহ্যাবে থাকার পর বুধবারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাস করেন তিনি।
দলে জায়গা পেয়েছেন স্পিনার কুলদীপ যাদব। তবে টি ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
আগামী ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি খেলবে দুদল। এরপর ১৬ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হোডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, আভেশ খান।
টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হারশাল প্যাটেল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited