চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চাষ করতে গিয়ে কৃষকরা পেলেন নারীর রগকাটা লাশ

পেকুয়া প্রতিনিধি    |    ০৫:৩৮ পিএম, ২০২২-০১-২৫

চাষ করতে গিয়ে কৃষকরা পেলেন নারীর রগকাটা লাশ


কক্সবাজারের পেকুয়া উপজেলায় ক্ষেতে বাম হাত ও দুই পায়ের রগকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিলের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত নারীর নাম মোহছেনা আক্তার (৩৭)। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষ করতে যাওয়ার সময় ওই লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, লাশের আশপাশে কোনো রক্তের চিহ্ন নেই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি  ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মোবাইল ফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে। তা ছাড়া নিহতের ডান হাতে ঘড়ি রয়েছে।

তিনি আরও বলেন, স্মার্টকার্ডের তথ্যানুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। তিনি কীভাবে পেকুয়া এলেন; কিংবা কে নিয়ে এলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর