শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৮ পিএম, ২০২১-০৭-২৭
পতেঙ্গা সৈকতের অদূরে উত্তাল সাগরে ডুবে গেছে বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি ডুবে যায়। তবে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ‘এমটি সুফলা’কে টো করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে ‘এমটি মদিনা’। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে গেছে। এর আগে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited