শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:২১ পিএম, ২০২১-০৫-৩০
ভূগর্ভস্থ পানি উওোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মীরসরাইয়ের বেশ কিছু এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়।
তবে এমন পরিস্থিতির জন্য স্থানীয়রা সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানার গভীর নলকূপ ও উপজেলার অনেক জায়গায় বাণিজ্যিক ভিওিতে পানি উওোলনের জন্য গভীর নলকূপ স্থাপনকে দায়ী করে আসছে। তবে অনুমোদন ছাড়া এইসব গভীর নলকূপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা চরম পর্যায়ে পৌঁছালে স্থানীয় জনগণ বিএসআরএম কারখানার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
পরে বিষয়টি চট্টগ্রাম-১ আসনের স্থানীয় সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি"র পরামর্শে গত ২৪ মে (সোমবার) দুপুরে মীরসরাই উপজেলা প্রশাসনের একটি দল বিএসআরএম কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন দলকে বিএসআরএম কর্তৃপক্ষ গভীর নলকূপের সাহায্য পানি উওোলন কমিয়ে পাইপলাইনের মাধ্যমে ফেণী নদী থেকে পানি উওোলন ও বৃষ্টির পানি সংরক্ষণের সিদ্ধান্তের বিষয়টি জানান।
সম্প্রতি বারইয়ারহাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম খোকন জনসাধারণের পানীয় জলের সংকট মোকাবেলায় যেসকল এলাকা জুঁড়ে জলের সংকট দেখা দেয় তাঁদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৩০ মে (রবিবার) সকালে সোনাপাহাড় বিএসআরএম গেইট সংলগ্ন মহাসড়কে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে।
এই মানববন্ধন কর্মসূচীতে ৩০ মে (রবিবার) দুপুরে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত হন। মানববন্ধন কর্মসূচি পালনের সময় কোভিড-১৯ ভাইরাসের বিধি-নিষেধ উপেক্ষা করে পানীয় জলের সংকট মোকাবেলায় বিএসআরএম কারখানার গেইটে প্রিয় নেতার বক্তব্য শুনতে ভীড় জমায় স্থানীয়রা। এসময় কারখানার রড় উৎপাদনের কাঁচামাল পরিবহনের গাড়ীগুলোর প্রবেশ বন্ধ করে দেয় স্থানীয়রা।
স্থানীয় সাংসদ মানববন্ধন কর্মসূচিতে বিএসআরএম কারখানার কর্তৃপক্ষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তুলনা করেন। কারখানা চালুর পরে তাঁরা ফেণী নদী থেকে পানি উওোলনের শর্ত ভঙ্গ করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া সোনাপাহাড় এলাকায় স্থাপিত বিএসআরএম কারখানা পাহাড় কেটে তৈরি করে বনায়ন উজাড় করে পরিবেশের ভারসাম্য ও কৃষি চাষাবাদকে ক্ষতিগ্রস্ত করে পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে কারখানাটি গড়ে তোলা হয়।
দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০১টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেন, জনবহুল স্থানে কারখানা স্থাপনে জনস্বাস্থ্যের ঝুঁকি থাকায় তিনি বিএসআরএম'কে বঙ্গবন্ধু শিল্প নগরীতে স্থানান্তরের পরামর্শ দেন। এখন থেকে বিএসআরএম আর গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করতে পারবে না। কারখানা বন্ধ রেখে আগামী দু'মাসের মধ্যে ফেনী নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে কারখানা চালু করতে হবে অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবে। তবে আগামী কয়েক বছরের মধ্যে এই কারখানা বঙ্গবন্ধু শিল্প নগরীতে স্থানান্তর অবশ্যই করতে হবে।
মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভায় অনুমোদনহীন গভীর নলকূপের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান দৈনিক আমাদের চট্টগ্রাম"কে জানান জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার কাছ থেকে পুরো উপজেলায় কয়টি অনুমোদনহীন গভীর নলকূপ আছে তাঁর তথ্য সংগ্রহ করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
ভূগর্ভস্থ পানি উওোলন বন্ধ করা ও পানীয় জলের সংকট মোকাবেলায় বিএসআরএম কারখানা ও অএ উপজেলায় অনুমোদন ছাড়া যেসব গভীর নলকূপ বাণিজ্যিক ভিওিতে পানি উওোলন করে সেগুলো অনতিবিলম্বে বন্ধ করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো অংশ নেয় মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ, পৌর নেতা কর্মীগণ, গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনগণ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited