শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৫৯ পিএম, ২০২১-০৫-১১
ঈদ সামনে রেখে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে রাতের আঁধারে, ভোরে নগর ছাড়ছে অন্য জেলার মানুষ। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় নজরদারি বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১০ মে) রাত থেকে শুরু করে মঙ্গলবার (১১ মে) সকাল পর্যন্ত দুই শতাধিক গাড়ি আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন।
তিনি জানান, সিএমপির ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার তারেক হোসেন স্যারের নেতৃত্বে করোনা মহামারির সংক্রমণ রোধ, দুর্ঘটনার ঝুঁকি কমাতে আন্তঃজেলা বাস, যাত্রীবোঝাই পণ্যবাহী গাড়ি আটক করা হচ্ছে সিটি গেটে। জনস্বার্থে আমাদের অমানবিক হতে হচ্ছে।
আটক গাড়ির মধ্যে বাস, হাইস, মাইক্রো ও প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের রয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited