চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগ ১ ইউপি সদস্যের

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৭:০৩ পিএম, ২০২২-০৯-২০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগ ১ ইউপি সদস্যের

বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রবাসী বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠে চট্টগ্রামের হাটহাজারীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বিচার চেয়ে প্রবাসী স্বামী রাজীব খাস্তগীর নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানকে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দেন।

প্রবাসী রাজীব খাস্তগীর গণমাধ্যমে লিখিত অভিযোগ ও ভিডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আমি দীর্ঘ ১৪ বছর যাবদ প্রবাস জীবন পার করতেছি। বাড়িতে আমার স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত এক বছর ধরে আমাদের বর্তমান ইউপি সদস্য ইমন শীল রবিন, আমার বন্ধু, আমাদের বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তা আমি জানতে পেরেছি এবং ওদের অন্তরগ্ন অবস্থায় থাকা কিছু ছবিও পেয়েছি। ইমন আমাদের সাজানো সংসার নষ্ট করছে। পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। আমি তার বিচার চেয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছি। কিন্তু কোন সুরাহা মেলেনি। ওই ইউপি সদস্যের সদস্য পদ থেকে বহিষ্কার ও পরকীয়ার উপযুক্ত শাস্তি দাবি করেন প্রবাসী রাজীব খাস্তগীর।

এদিকে অভিযুক্ত ১২নং চিকনদন্ডি ইউপি ৩নং ওয়ার্ড সদস্য ইমন শীল রবিন বলেন, 'রাজীব আমার খুব কাছের বন্ধু ছিল। নির্বাচনে আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে'। এ ব্যাপারে একই ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, 'অনলাইনে এক প্রবাসীর অভিযোগ পেয়েছি। বিষয়টা যাচাই-বাছাই করে স্থানীয় চেয়ারম্যানকে  ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে'। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর