শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ১২:৫২ পিএম, ২০২২-০৯-১৩
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলমের নিজস্ব অর্থায়নে ও 'আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট'র উদ্যোগে চলতি বছরের শুরুতে নগরির ২৬ নং ওয়ার্ড উত্তর হালিশহর আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিত অংশের ফাউন্ডেশনসহ নিচতলার নির্মাণ কাজ শুরু হয়েছিল। সম্প্রতি মসজিদের সকল নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় গতকাল (১২ সেপ্টেমবর), বাদ আছর মসজিদর বর্ধিত অংশের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, 'মসজিদ আল্লাহর ঘর। আবার এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। ইসলাম ধর্মের এটি পবিত্র জায়গা। ধর্ম চর্চারও কেন্দ্রস্থান মসজিদ। পাশাপাশি এই পবিত্র ঘরের বর্ধিতাংশের নির্মাণের উদ্যোগ গ্রহণকারী চট্টগ্রামের সাবেক মেয়র এম. মনজুর আলম একজন ধর্মপ্রাণ ও মানবিক মানুষ। মানব সেবার এই মহৎ গুণটিকে দীর্ঘ তিন দশক ধরে ব্রত হিসেবে নিয়েছেন চট্টলার এই সাবেক মেয়র। তিনি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ-মাদ্রাসা, হেফজখানা, দাতব্য চিকিৎসালয় নির্মাণ ও পরিচালনাসহ গরিব অসহায়দের সাহায্য সহযোগিতায় যেভাবে কাজ করছেন এতে তিনি মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।'
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ, 'আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন' ও 'আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট'র পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক মো. জহুরুল হক, সদস্য- সুলতান আলম, মো. মহসিন, ২৪ নং উত্তর আগ্রাদ ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক মো. জসিম উদ্দন, মো. সাইফুল আলম চৌধুরী লিটু প্রমুখ।
আব্বাস পাড়া সমাজ ও জামে মসজিদের পরিচালনা পর্ষদের সহযোগিতায় মসজিদের বর্ধিত অংশের নির্মাণ সামগ্রির ব্যয় বহন করেন চট্টগ্রামের সাবেক মেয়র এম. মনজুর আলমে।এদিকে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্বাস পাড়া জামে মসজিদের পেশে ইমাম হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান আল কাদেরী।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited