চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই হ্রদে নিখোঁজের তিন ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৩:২৯ পিএম, ২০২২-০৮-০৭

কাপ্তাই হ্রদে নিখোঁজের তিন ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার তিন ঘন্টা পর পর্যটক রুবায়েত রশিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 শনিবার বিকাল ৫.৩০ টায় রুবায়েতের মরদেহ রাঙামাটির ঝুলন্ত ব্রীজের ঘাটে নিয়ে আসা হয়। নিহত রুবায়েত চট্টগ্রামের কর্ণেল হাটের বাসিন্দা দুবাই প্রবাসী হারুনুর রশিদ এর সন্তান বলে জানা গেছে। বন্ধুর পরিবারের সাথে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছিলেন তিনি।

রুবায়েতের দীর্ঘদিনের বন্ধু ও সফরসঙ্গী রিয়াজুল ইসলাম(২৮) জানিয়েছেন, শুক্রবার বিকেলে তিনি ও তার পরিবারসহ রুবায়েত, সাজিদ নামের আরো একজনসহ মোট পাঁচজন মিলে ঝুলন্ত ব্রীজের ঘাট থেকে একটি ফাইভার বোট(৪৪ নাম্বার) ভাড়া করে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হন। হ্রদের ওপারে একটি রেষ্টুরেন্টে দুপুরের খাবার খেতে যাওয়ার সময় পথিমধ্যেই হ্রদের মাঝে অবস্থিত দারোগার টিলা নামক জায়গায় বোট থামিয়ে গোসল করতে নেমে যান রুবায়েত রশিদ। এসময় বোট চালক বারংবার নিষেধ করেছে বলেও জানিয়েছেন নিহত রুবায়েতের বন্ধু রিয়াজুল।
হ্রদের পানিতে ডুব দিয়ে ৫ মিনিট অতিবাহিত হওয়ার পরেও রুবায়েতের দেখা নাপেয়ে বোট চালকসহ সকলেই মিলে পানিতে খুঁজতে থাকি। পরবর্তীতে বিষয়টি পর্যটনঘাটে বোট মালিক সমিতিকে অবহিত করলে তারা কোতয়ালী থানা ও রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে উদ্ধারের আবেদন জানায়।
পর্যটন ঘাটের ৪৪ নং বোটের মালিক টিংকু মনি চাকমা ও বোট চালক আকতার হোসেন জানান, আমরা উভয়েই বোটে অবস্থান করছিলাম এবং একাধিক বার রুবায়েত ও তার সঙ্গীদেরকে আমরা নিষেধ করেছি হ্রদের পানিতে না নামার জন্য। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শোনেননি।
এদিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি নুরুল ইসলাম জানিয়েছেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের উদ্বর্তন ওয়্যার হাউস কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন ও সাব অফিসার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে ছয়জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাই। বেলা আড়াইটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করে হ্রদের তলদেশ থেকে রুবায়েতের নিথর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
জানাগেছে, রুবায়েত রশিদরা মোট তিন ভাই। তার পিতা হারুনুর রশিদসহ সকলেই দুবাইয়ের প্রতিষ্টিত ব্যবসায়ি। গত ২০২১ সালের ডিসেম্বরে রুবায়ের দেশে আসে এবং পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলো। আবারো তিনি দুবাইয়ে চলে যাবেন তাই রাঙামাটির ঝুলন্ত ব্রীজ দেখতে বন্ধুর পরিবারের সাথে এখানে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ এই রিপোর্ট লিখা পর্যন্ত সময়ে সর্বশেষ জানাগেছে, ইতিমধ্যেই রুবায়েতের লাশ গ্রহণের জন্য তার মামা রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর