চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে হঠাৎ সক্রিয় মটর সাইকেল চোর,১৪ দিনে চুরি ৩

নয়ন চক্রবর্তী, বান্দরবান :    |    ০৬:০১ পিএম, ২০২০-০৯-২২

বান্দরবানে হঠাৎ সক্রিয় মটর সাইকেল চোর,১৪ দিনে চুরি ৩

বান্দরবানে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে মটর সাইকেল চোরচক্র। ২ সপ্তাহে বান্দরবান সদরে চুরি হয়ে যায় ৩ মটর সাইকেল। চলতি মাসের গত ৪ থেকে ১৮ সেপ্টেম্বর এই ১৪ দিনে বান্দরবান সদরে চুরি হয় ৩ মটর সাইকেল।  সুত্রে জানা যায় চলতি মাসের ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাত টায় বান্দরবান পৌরসভার সামনে বার্মিজ সামগ্রী দোকানের মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের এপাচি আর টি আর (যার রেজিঃ নাম্বার - চট্রমেট্রো ল- ১৪-২৬১৪) মোটর সাইকেলটি পৌরসভার সামনে থেকে চুরি হয়। ১৮ সেপ্টেম্বর দুপুর দেড় টায় বান্দরবান ব্রিগেড এলাকার সামনে জোসনার মোড় এলাকায় রাস্তার উপর বাসার সামনে হতে বান্দরবান পৌর ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর এর স্বামী সত‍্যজিৎ তংচংগ‍্যার ডিসকভার ১৩৫ (যার রেজিঃ নাম্বার - চট্রমেট্রো ল- ১১-২৭০১) মোটর সাইকেলটি চুরি হয়। একই দিন বিকাল ৫ টায় বান্দরবান বাজার পৌরসভা মার্কেটে চাকুরিরত হ্লা থোয়াই মার্মার এপাচি আর টি আর (যার রেজিঃ নাম্বার - চট্রমেট্রো ল- ১৩-৪৪১৪) মোটর সাইকেলটি পৌরসভা মার্কেট সংলগ্ন কামাল বোডিং এর সামনে থেকে চুরী হয়। উক্ত চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই বান্দরবান সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে এনিয়ে স্থানীয়দের মাঝেও বাইক চুরি যাওয়ার আতংক বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান মটর সাইকেল চোরদের আইনের আওতায় আনতে সর্বাত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত

 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত

সর্বশেষ খবর