শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:০৭ পিএম, ২০২২-০৭-১৭
উত্তর আফ্রিকার দেশ সুদানে দুই উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বার্টি ও হাওসা উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজ্যের নিরাপত্তা কমিটি ও অন্যান্য কর্মকর্তাদের মতে, সুদানের ব্লু নেইল রাজ্যে এ সহিংসতার ঘটনার পর কয়েক ডজন পরিবার পালিয়ে গেছে।
গত সোমবার (১২ জুলাই) থেকে শুরু হওয়া এ সহিংসতায় এখন পর্যন্ত ১০৮ জন আহত হয়েছেন। এ সময় ৩৩ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
সুদানের সহিংসতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, অঞ্চলটিতে সরকার সেনা মোতায়েনের পরও শনিবার (১৬ জুলাই) বিকেল পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।
খবরে আরও বলা হয়, আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর জানিয়েছেন, অস্থিরতার ফলে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাদের আরও সৈন্য প্রয়োজন। সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারীদের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সুদানের চিকিৎসক কমিটি জানিয়েছে, অঞ্চলটিতে জরুরি সেবা ও জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি রয়েছে। এর মধ্যে সহিংসতাপূর্ণ এলাকা থেকে আরও আহত নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। উন্নত চিকিৎসা দিতে আহত ব্যক্তিদের রাজধানী খারতুমে নেওয়ার আহ্বান করা হচ্ছে সেখানকার কর্তৃপক্ষকে।
ব্লু নেইলের গভর্নর আহমেদ আল-ওমদা তার অঞ্চলে আগামী এক মাসের জন্য যেকোনো জমায়েত, মিছিল নিষিদ্ধ করেছেন। শনিবারে রাতে কারফিউ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে সামরিক ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) মোতায়েন করেছে।
সূত্র : আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited